
যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্তিত করার দাবিতে নোয়াখালীর সেনবাগে মুক্তিযোদ্ধারা মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে ৩ শতাধিক মুক্তিযোদ্ধা প্রথমে শহরে মৌন মিছিল বের করে। মৌন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়।
সেনবাগ- সোনাইমুড়ী প্রধান সড়কের সেনবাগ উপজেলা পরিষদের সামনে আধা ঘন্টা ধরে চলা এ মানববন্ধন কর্মসূচি চলাকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এসএম আবদুল ওহাব, ডেপুটি কমান্ডার মোহাম্মদ উল্লা, সহকারি কমান্ডার মফিজুর রহমান, আবদুল মতিন, গাজী আবদুল খালেক, ডাক্তার আবুল বাসার, আবদুল মজিদ, মাষ্টার ফয়েজ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা- চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্তিত করার দাবি জানান।






