চ.নো.রিপোর্ট-
ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশে আগত মুক্তিযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে এবং বিএনপি নেতা খুনের প্রতিবাদে রোববার দুপুরে নোয়াখালী জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাজারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম কিরন, জেলা জাসাসের সভাপতি লিয়াকত আলী খান, শহর বিএনপির দপ্তর সম্পাদক আবু হানিফ, যুবদলের সভাপতি আবদুল হাই আরাম, স্বেচ্ছাসেবক দলের য্গ্মু আহবায়ক আবদুল করিম মুক্তা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাবের আহম্মদ প্রমুখ বক্তৃতা করেন।
সভায় বক্তারা এই ব্যর্থ সরকারের পদত্যাগসহ অনতি বিলম্বে সকল গুপ্ত হত্যা এবং বিএনপি নেতাকর্মীদের হয়রানি বন্ধের আহবান জানান।