সুবর্ণচরে শ্বশুরের সাবলের আঘাতে জামাই খুন
বিশেষ প্রতিনিধি-
নোয়াখালী সুবর্ণচরে জমি নিয়ে বিরোধের জের ধরে শ্বশুরের সাবলের আঘাতে জামাইয়ের মৃত্য হয়েছে। রোববার উপজেলার চর আমানউল্যা ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফয়েজুল মাওলা (৪৫)। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গ্রামের কালাপানিয়া মৃত হাজী মজিবুল হকের ছেলে। এঘটনায় নিহতের স্ত্রী আকলিমা বেগমের দায়ের করা মামলায় চরজব্বার থানা পুলিশ শ্বশুর মনির আহম্মদকে গ্রেফতার করেছে।
নিহতের স্ত্রী  আকলিমা জানায়, দুই বছর ধরে ফয়েজুল মাওলা শ্বশুর  মনির আহাম্মদ থেকে জমি কিনে বসবাস করে আসছিল। বাড়ীর সমান অংশের টাকা পরিশোধ করলেও  শ্বশুর আরও বেশী টাকা দাবী করে। এই নিয়ে   ২ বছর ধরে শ্বশুর ও জামাই এর মধ্যে বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদ হতো। এরই জের ধরে  রোববার ভোরে শ্বশুর-জামাইয়ের বাকবিতন্ডার এক পর্যায়ে  মনির আহম্মদ ক্ষিপ্ত হয়ে লোহার শাবল দিয়ে  মাথায় আঘাত করলে ঘটনাস্থলে ফয়েজুল মাওলার মৃত্যু হয়।  
খবর পেয়ে চরজব্বর থানার  এস আই স্বপন কুমার সরকার ও নুরুল আমিন  ঘটনাস্থলে পৌঁছে ঘাতক শ্বশুর  মনির আহাম্মদ কে  গ্রেফতার করে থানায় নিয়ে আসে। লাশের সুরত হাল শেষে ময়না তন্তদের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে  প্রেরণ করা হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম চৌধুরী হত্যাকান্ডের কথা স্বীকার করে বলেন, মামলা হয়েছে, শ্বশুর মনির আহম্মদকেও গ্রেফতার করা হয়েছে।
সড়ক দূর্ঘটনা, অপরাধ ও হামলা-সংঘর্ষ