কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের পক্ষ থেকে দুঃস্থ্যদের মাঝে ৭’শ শীত বস্ত্র বিতরণ
11
কোম্পানীগঞ্জ প্রতিনিধি-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে সাতশ কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায়  এতিম দুঃস্থ্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, চরকাঁকড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী সফি উল্যাহ, যুবলীগ নেতা লুৎফুর রহমান মিন্টু, সাংবাদিক এএইচএম মান্নান মুন্না প্রমূখ।
চলতি সংবাদ