সেনবাগে মাধ্যমিক স্কুল পর্যায়ে তথ্য প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
চ.নো.রিপোর্ট-
ডিজিটাল বাংলাদেশ তথা ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষে নোয়াখালীর সেনবাগের মাধ্যমিক স্কুল পর্যায়ে তথ্য প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কে উপজেলা আইসিটি কমিটি’র উদ্যোগে এ প্রশিন কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালে টেলিকনফারেন্সের মাধ্যমে কর্মশালার শুভ উদ্বোধন করেন- জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আইসিটি কমিটির সভাপতি মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিণ এ কর্মশালায় উপজেলার ২৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও এসকল প্রতিষ্ঠানের প্রতিটি থেকে দুইজন করে শিক, উপজেলার নয়টি ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রের প্রতিনিধি এবং উপজেলা আইসিটি কমিটির সকল সদস্য অংশ নেয়। প্রশিণ কর্মশালায় মোট নয়টি বিষয়ে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার পাশা ছাড়াও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের জেলার সহকারি পরিচালক সাইফ মোহাম্মদ জুলফার নাঈম চৌধুরী, তথ্য সেবা কেন্দ্রের মহি উদ্দিন মহিন, আশরাফুজ্জামান মহন, আমির হোসেন প্রমুখ প্রশিক্ষকের ভুমিকায় ছিলেন। দিনব্যাপী এ কর্মশালায় বিশিষ্ট শিক্ষানুরাগী ও উপজেলার কাবিলপুর হাজী মোকছেদুর রহমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি মহি উদ্দিন কচি, সাংবাদিক খোরশেদ আলম, এমএ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচী/অনুষ্ঠান ও প্রবাসের খবর