নোয়াখালী আইনজীবী সমিতির চেম্বার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা
11
চ.নো.রিপোর্ট-
নোয়াখালী আইনজীবী সমিতির নতুন চেম্বর ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও নোয়াখালী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ডা. এ বি এম জাফর উল্যা’র সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজমুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, আবুল খায়ের, এডভোকেট মমিন উল্যাহ, পিপি মহিব উল্যাহ, সাবেক পিপি আবদুর রব, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা হাবিবুর রাসূল মামুন জিপি মানছুরুল হক খসরু, সমিতির সাধারণ সম্পাদক বাবুল কান্তি মজুমদার প্রমুখ ।
সংবর্ধনার জবাবে ডাঃ জাফর উল্যাহ বলেন, আইনজীবী ও সাংবাদিকরা তাদের কর্তব্য ও দায়িত্ব সঠিকভাবে পালন করলে সমাজের অসহায় মানুষ ন্যায় বিচার পেতে ভোগান্তি দূর হবে। তিনি জেলা বারের উন্নয়ন কর্মকান্ডে পূর্বে বরাদ্ধকৃত ১০ লাখ টাকা ছাড় দেয়ার কথা ঘোষণা দেন এবং আরো উন্নয়নে আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন।
পরে তিনি নোয়াখালী আইনজীবী সমিতির নতুন চেম্বার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী এমডি আল আমিন উপস্থিত ছিলেন।
চলতি সংবাদ