চ.নো.রিপোর্ট-
বৃহস্পতিবার নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনে প্রতিদন্ধিতাকারী আওয়ামী আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির ব্যানারে তিনটি প্যানেলের পক্ষে বিভক্ত হয়ে পড়েছেন ভোটার আইনজীবীরা। যারফলে নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল কাদির জানান, সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ৩৫৬জন আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের বিপরীতে ৪৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
আইনজীবীদের সাথে আলাপ করে জানা যায়, আওয়ামীলীগ ও বামপন্থী রাজনৈতিক দলগুলোর বিগত কয়েকটি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করলেও এবার আলাদা আলাদা প্যানেলে বিভক্ত হয়ে পড়েছে। তন্মধ্যে আওয়ামীলীগ সমর্থিত আওয়ামী আইনজীবি পরিষদ থেকে বর্তমান সভাপতি অ্যাডভোকেট নাজমুল হক ও সাধারণ সম্পাদক পদে জাফর উদ্দিন বাবলু লড়ছেন।
বামপন্থী হিসাবে পরিচিত গণতান্ত্রিক আইনজীবি ঐক্য পরিষদ থেকে আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যডাভোকেট মোল্লা হাবিবুর রসূল মামুন সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে গোলাম আকবর প্যানেল প্রতিদ্বন্ধিতা করছেন।
বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম থেকে সভাপতি পদে অ্যাডভোকেট বিইউএম কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তাজুল ইসলাম প্রতিদ্বন্ধিতা করছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক তরুণ আইনজীবী বলেন, সকল রাজনৈতিক মতাদর্শের কিছু আইনজীবী রয়েছেন যারা বছরের পর বছর নিজেদের মধ্যেই আইনজীবীদের নেতৃত্ব কুক্ষিগত করে রাখতে চান। তবে; এবারের নির্বাচনে দলীয় পরিচয়ের বাইরে প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা এবং গ্রহণযোগ্যতার বিষয়টি বেশী প্রাধান্য পাচ্ছে ভোটারদের কাছে। একারণেই অন্তত সভাপতি পদে মুখোমুখি রয়েছে তিন প্যানেলের প্রার্থীই।
আওয়ামী আইনজীবী পরিষদ নোয়াখালী’র সাধারণ সম্পাদক পিপি এডভোকেট মহিব উল্যা বলেন, যারা গণতান্ত্রিক আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে নির্বাচন করছে বিগত সময়ে আমরা একসাথেই বারে নির্বাচন করেছিলাম। এখানে অনেক দল আছে যারা মহাজোটে নেই তারপরও একত্রে ছিলাম বিগত সময়ে। কিন্তু এবার তাঁরা কোন ধরণের সমঝোতায় যেতে চায়নি। তারপরও আওয়ামী আইনজীবী পরিষদের পূর্ণ প্যানেলের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অপরদিকে গণতান্ত্রিক আইনজীবী ঐক্য পরিষদ নোয়াখালীর সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মান্নান বলেন, কয়েক দফা বৈঠকেরও আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দের পক্ষ থেকে কোন সদুত্তর না পাওয়ায় বাধ্য হয়েই আলাদা প্যানেলে নির্বাচন করছেন তাঁরা। তিনিও তাঁদের প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী।
অপরদিকে আওয়ামী আইনজীবী পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী ঐক্য পরিষদের দ্বিধাবিভক্তির কারণে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে রয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল এমন দাবি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নোয়াখালী’র সভাপতি এডভোকেট আব্দুর রহমান’র। তাঁর মতে, ফোরামের পূর্ণ প্যানেলের বিজয় সুনিশ্চিত।