
কড়া পুলিশ পাহারায় নোয়াখালীতে বিএনপির বিবদমান দুই গ্রুপ পৃথক পৃথকভাবে গণমিছিল করেছে। তবে; কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রোববার বিকালে জেলা শহর মাইজদীতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহসচিব মোহাম্মদ শাহজাহান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌর মেয়র হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে পৃতক গণমিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে।
এদিকে রোববার সকালে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে দুই জন মারা যাওয়ার ঘটনায় দুপুর থেকেই নোয়াখালীর জেরা শহরেও মানুষের মাঝে গণমিছিল নিয়ে উদ্বেগ দেখা যায়। বিকাল ৫টায় জেলা শহর মাইজদীর পৌর বাজারের সামনে থেকে বিএনপির একাংশের ঝটিকা মিছিল পুরাতন বাস ষ্ট্যান্ড পর্যন্ত গেলে শহরে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। এসময় মাইজদীর প্রধান সড়কের দোকানপাঠ বন্ধ হয়ে যায়। তবে; কড়া পুলিশ পাহারার কারণে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও গণমিছিলকে কেন্দ্র করে জেলা শহরে সৃষ্টি হয় তীব্র যানজট।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহসচিব মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে গণমিছিল শেষে পৌর বাজারের সামনে গিয়ে সমাবেশ করে। এডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ শাহজাহান। বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, মাহবুব আলমগীর আলো, সহিদুল ইসলাম কিরন, নুরুল আলম সিকদার, কামাক্ষ্যা চন্দ্র দাস, জাফর উল্যা রাসেল, সাবের আহম্মেদ প্রমুখ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে বিএনপির অপর গ্রুপ নোয়াখালী পৌরসভার সামনে থেকে গণমিছিল বের করে জেলা জামে মসজিদ মোড়ে সমাবেশ করে। আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন হারুনুর রশিদ আজাদ। বক্তব্য রাখে এডভোকেট আব্দুর রহমান, আবু নাছের, আব্দুল মোতালেব আপেল, কামরুজ্জামান হাফেজ, জাহাঙ্গীর আলম কালা, মনির উদ্দিন, ফরহাদ চৌধুরী চয়ন প্রমুখ।







