নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ৬৪তম মৃত্যু বার্ষিকী পালিত
11
চ.নো.রিপোর্ট-
নোয়াখালীতে অহিংস নীতির প্রবক্তা মোহন দাস করমচাঁদ গান্ধী’র (মহাত্মা গন্ধী) ৬৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।  সোমবার গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে জেলার সোনাইমুড়ি উপজেলার জয়াগ গ্রামে ট্রাষ্ট  প্রাঙ্গনে “শান্তি, সম্প্রীতি ও অহিংসা প্রসারে মানবাধিকার প্রতিষ্ঠা ও সু শাসনের ভমিকা”শীর্ষক আলোচনা সভা ও  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সকাল ১০ টায় গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব শ্রীমতি ঝর্ণা ধারা চৌধুরীর নেতৃত্বে গান্ধী কর্মীরা মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও গান্ধী স্মৃতি যাদুঘরে রক্ষিত মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে চরকায় কাটা সুতার মালা ও  পুস্পমাল্য অর্পন করার মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন।
গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব শ্রীমতি ঝর্ণা ধারা চৌধরিীর সভাপতিত্বে আলোচনা পর্বে বক্তব্য রাখেন শংকর বিকাশ পাল, অসীম কুমার বক্শী, মাসুদ রানা, নারায়ন কুমার দাস, মোঃ শাহজাহান শাহ্, ফেরদোসী বেগম, ফোজিয়া নাজনীন, কল্পনা রানী মন্ডল, গোপাল চন্দ্র রায়,  নারায়ন চন্দ্র দেবনাথ প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান্ধী আশ্রম ট্রাস্টের সাংস্কৃতিক দল “আলেয়াদের কথা” নাট্য প্রদশনী এবং মাহমুদা আক্তার সুচী, সুমনা চৌধুরী এবং সুমন আচার্য্যসহ গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউট এর শিল্পীবৃন্দ শান্তি, সম্প্রীতি, অহিংসা ও দর্শন সম্বলিত দেশমাতৃকার গান পরিবেশন করেন।     
দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, গান্ধী আশ্রম ট্রাষ্টের উপকারভোগী, ট্রষ্টের কর্তকর্তা-কর্মচারী, গান্ধী কর্মী এবং স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষ।
চলতি সংবাদ