চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর জেলা শহর মাইজদী থেকে আবারো সাংবাদিকের মটরসাইকেল চুরি হয়েছে। সোমবার বিকালে শহরের প্রধান সড়কের টাউন হল মোড় থেকে বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভির নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগের হিরো গ্ল্যামার মটরসাইকেলটি চুরির ঘটনা ঘটে। এনিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। কারণ জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়েল নিচ থেকে কালেরকণ্ঠের সাংবাদিক সামছুল হাসান মিরণের মটরসাইকেল চুরির ঘটনার পরও পুলিশ গাড়ি উদ্ধার কিংবা গাড়ি চোর গ্রেফতার করতে পারেনি সুধারাম থানা পুলিশ।
এছাড়া গত কয়েকমাসে জেলা শহর থেকে অর্ধশতাধিক মটরসাইকেল চুরির ঘটনা ঘটলেও পুলিশ কোনো গাড়িই উদ্ধার করতে পারেনি।
আকবর হোসেন সোহাগ জানান, সোমবার বিকালে সংবাদ সংগ্রহ করে টাউন হল মোড়ে তার অফিসের সামনে হিরো গøামার মটরসাইকেলটি রেখে দৌতলা তার অফিসে যান। ৫ মিনিট পরে এসেই দেখতে পান মটর সাইকেলটি নেই। সাথে সাথে বিষয়টি পুলিশ সুপার, ওসিসহ সংশিøষ্ট আইন শৃংখলা বাহিনীকে অবহিত করেছেন। তবে মটর সাইকেলটির কোন হদিস পাওয়া যায়নি। মটর সাইকেলটি কিছুদিন আগে গ্রামীণ মটরস্ থেকে তিনি ক্রয় করেন।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন থেকে জেলা শহরে মটর সাইকেল চুরি বেড়ে যাওয়ার পর পুলিশ একটি চক্রকে ধরলেও অজ্ঞাত কারণে তাদের ছেড়ে দেওয়ায় এখন মটর সাইকেল চুরি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার মটর সাইকেল চুরির বিষয়টি স্বীকার করে জানান, মটর সাইকেল চুরির চক্রকে ধরার জন্য তাদের অভিযান অব্যাহত আছে। তবে পুলিশ এখন পর্যন্ত (সোমবার সন্ধ্যা ৭টা) চুরির সাথে জড়িত কাউকে গ্রেফতার কিংবা গাড়ি উদ্ধার করা যায়নি।