এক’শ ইয়াবাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী পেটকাটা মাসুদ গ্রেফতার
11
চ.নো.রিপোর্ট-
নোয়াখালীতে ১’শ ইয়াবা ট্যাবলেটসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী শাহাদাৎ হোসেন ওরপে পেটকাটা মাসুদ (৩৫)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কাঞ্চপুর গ্রাম থেকে নোয়াখালী ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত পেটাকাটা মাসুদের বাড়ি পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামে।
নোয়াখালী ডিবি পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মোশারফ ও এএসআই জালালের নেতৃত্বে কাঞ্চনপুর গ্রামের মান্নান ক্যাশিয়ারের বাড়ির পেছনে খাল পাড়ে ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে পেটকাটা মাসুদকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছে ১’শ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জেলা শহর মাইজদীর কাছাকাছি কাঞ্চনপুর গ্রামে রাতের আঁধারে দীর্ঘদিন ধরে পেটকাটা মাসুদ ইয়াবা ব্যবসা করে আসছে। সে আন্তঃজেলা ইয়াবা সরবরাহকারী ও বিক্রেতা।
নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন ইয়াবাসহ পেটকাটা মাসুদকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেন, ইয়াবা ব্যবসার বিস্তার রোধে ডিবি পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। গত ২৩ জানুয়ারি রাতে জেলা শহরের পুরাতন বাস ষ্ট্যান্ড থেকে শাহআলম নামের একজনকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে এবং ৮ জানুয়ারি বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের গাবুয়া থেকে ১২পিস ইয়াবাসহ বোরহান উদ্দিন কিরন (৩০) ও আব্বাস উদ্দিন (২৪)কে গ্রেফতার করে।
চলতি সংবাদ