সোনাইমুড়িতে আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল
চ.নো.রিপোর্ট-
দেশব্যাপী বিএনপি-জামায়াতের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে এবং যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের নোয়াখালীল সোনাইমুড়িতে দাবীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ ও এর সকল সহযোগী সংগঠন। রোববার বিকালে সোনাইমুড়ি আলীয়া মাদ্রাসা মাঠ থেকে মিছিলটি বের হয়ে সোনাইমুড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল (বাবু), সোনাইমুড়ি পৌর আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারন সম্পাদক হাফেজ দুলাল, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মীরন অর রশিদ, ছাত্রলীগের আহবায়ক খলিলুরর রহমান, যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম ফরহাদ, ছাত্রলীগ নেতা মাসুম প্রমুখ।
চলতি সংবাদ