নোয়াখালীতে অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
11
চ.নো.রিপোর্ট-
নোয়াখালীতে মোঃ আমিন (২৮) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তাঁর কাছ থেকে একটি এলজি লাইফগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে জেলা শহর মাইজদীর শান্তিনগর এলাকার পুলিশ লাইন রাস্তার পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত আমিন খাগড়াছড়ি জেলার রামগড় থানার তৈচালি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
নোয়াখালী ডিবি পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত আমিন শান্তিনগর এলাকার এক যুবককে গত কয়েকদিন ধরে অস্ত্র ব্যবসায় লাভ বেশি এমন লোভ দেখিয়ে প্রলুব্ধ করতে থাকে। শুক্রবার মোবাইলে যোগাযোগ ঐ যুবকের সাথে করে দেখা করতে যায় আমিন। নোয়াখালী ডিবি পুলিশকে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি জানায় ঐ যুবক। এমন সংবাদের ভিত্তিতে ওসি বিল্লাল হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শুক্রবার দুপুর ১টার দিকে শান্তিনগর এলাকায় নোয়াখালী পুলিশ লাইনের রাস্তার পাশে সন্দেহজনক ঘোরাঘুরি করার সময় আমিনকে আটক করে। এসময় তাঁর দেহ তল্লাশী করে কোমরে গোজা অবস্থায় একটি এলজি লাইফগান ও ৪ রাউন্ড কার্তুজ পাওয়া যায়।
গ্রেফতারকৃত আমিনের শ্বশুর বাড়ি বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকার দমদমা দিঘির পাড় এলাকায়। সে দীর্ঘদিন বেগমগঞ্জের গ্লোব ফাক্টরীর সামনে বাসা নিয়ে বাস করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে দীর্ঘদিন থেকে একটি বড় চক্রের মাধ্যমে খাগড়াছড়ি থেকে অস্ত্র এনে বিভিন্ন জায়গায় বিক্রি করে।
যোগাযোগ করা হলে নোয়াখালী ডিবি পুলিশের ওসি বিলøাল হোসেন বলেন, আমিন একজন অস্ত্র ব্যবসায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটি নিশ্চিত হওয়া গেছে। তদন্তের স্বার্থে এখন বেশি কিছু বলা সম্ভব নয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সড়ক দূর্ঘটনা, অপরাধ ও হামলা-সংঘর্ষ