নোয়াখালীর ৯ উপজেলায় চেয়ারম্যান পদে ৮টিতে আওয়ামী লীগ ১টিতে বিএনপি প্রার্থী বিজয়ী

নোয়াখালীর ৯ উপজেলার মধ্যে চেয়াম্যান পদে ৮ উপজেলায় আওয়ামীলীগ প্রার্থী এবং একটি বিএনপির
রুদ্র মাসুদ- নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে চেয়াম্যান পদে ৮ উপজেলায় আওয়ামীলীগ প্রার্থী এবং একটিমাত্র উপজেলায় বিএনপির সমর্থিত প্রার্থীকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে। রিটার্নিং অফিসার ও নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজান উল আলম শুক্রবার ভোর সাড়ে চারটায় সর্বশেষ চুড়ান্ত এই ফলাফল ঘোষনা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী নোয়াখালীতে চেয়াম্যান পদে একমাত্র নারী প্রার্থী কামরুন্নাহার শিউলি কবিরহাট উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ প্রার্থী কামরুন্নাহার শিউলী (দেয়াল ঘড়ি) ৩২ হাজার ২৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি প্রার্থী ফখরুল ইসলাম দুলাল (চাকা) পেয়েছেন ১৭ হাজার ৬১২ভোট। এখানে ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মোঃ ইলিয়াছ (বাঘ) ২৪ হাজার ৬৬৭ ভোট এবং আওয়ামী লীগের বিবি জয়নব (হাঁস) ৩১ হাজার ৬৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বেগমগঞ্জ উপজেলায় আওয়ামীলীগ প্রার্থী ভিপি মোহাম্মদ উল্যা (দোয়াত কলম) ৫১ হাজার ৯৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী চারদলীয় জোট প্রার্থী এডভোকেট আব্দুর রহিম (মাছ) পেয়েছেন ৫১ হাজার ৯৩৬ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যন পদে জামায়াতের মাওলানা মোঃ বোরহান উদ্দিন (বৈদ্যুতিক বাল্ব) ৫৭হাজার ১৩৬ ভোট এবং আওয়ামী লীগের শাহনাজ বেগম (পদ্মফুল) ৬১ হাজার ২৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সদর উপজেলায় আওয়ামীলীগ প্রার্থী এডভোকেট শিহাব উদ্দীন শাহীন (মাছ) ৭৩ হাজার ৮৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী চারদলীয় জোট প্রার্থী মাহবুব আলমগীর আলো (চাকা) পেয়েছেন ৪৩হাজার ২৬ ভোট। এখানে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের এম এইচ শওকত রেজা চৌধুরী (মাইক) ৪২ হাজার ৩৩৪ ভোট এবং একই দলের নিলুফা মমিন (আম) ৭৩ হাজার ৭৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সুবর্নচর উপজেলায় আওয়ামীলীগ প্রার্থী অধ্যক্ষ খায়রুল আ ন ম সেলিম ৪০ হাজার ১৭০ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব মোঃ ছায়েদুল হক ভূঁইয়া পেয়েছেন ২৫হাজার ১১৪ভোট। এখানে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সহিদ সারওয়ার্দী (বাঘ) ৩১ হাজার ৯৭ ভোট এবং মুন্নি আহম্মেদ (আম) ২৭ হাজার ২৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। হাতিয়া উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক সাংসদ অধ্যাপক ওয়ালী উল্লা (আনারস) ৫০ হাজার ৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামীলীগের অধ্যক্ষ মোঃ এনামূল হক (চাকা) পেয়েছেন ৪৮ হাজার ৯৪০ ভোট। এখানে ভাইস চেয়ারম্যান পদে আবুল খায়ের (ফুটবল) ৫২ হাজার ৯০৪ ভোট এবং নাছিমা খানম (আম) ৫০ হাজার ২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোনাইমুড়ী উপজেলায় আওয়ামীলীগ প্রার্থী আ ফ ম বাবুল (আনারস) ৪১ হাজার ৬১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব চারদলীয় জোট প্রার্থী আব্দুল কাইয়ুম পেয়েছেন ৩৩ হাজার ৫৩৯ ভোট। এখানে ভাইস চেয়ারম্যান পদে বিএনপির খোরশেদ আলম (মাইক) ৫৪ হাজার ৯৩৫ ভোট এবং আওয়ামী লীগের রাশিদা ইসলাম (হাঁস) ৩১ হাজার ৩৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী শাহাবউদ্দীন (ছাতা) ৪৭ হাজার ৫১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব চারদলীয় জোট প্রার্থী জামায়াতের ফখরুল ইসলাম ফারুক (চেয়ার) পেয়েছেন ৩২ হাজার ৫৫ ভোট। এখানে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একরামূল হক (উড়োজাহাজ) ৪৭ হাজার ৪১৮ ভোট এবং আরজুমান পারভীন (আম) ৪৬ হাজার ৭০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চাটখিল উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী হাসান আহম্মেদ ৩৮ হাজার ৬৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব চারদলীয় জোট প্রার্থী জামায়াতের মোহাম্মদ উল্যা (দোয়াত কলম) পেয়েছেন ৩১ হাজার ৪৯৩ ভোট। এখানে ভাইস চেয়ারম্যান পদে সাজ্জাদ আহম্মেদ চৌধুরী (মাইক) ১৯ হাজার ৯৮ ভোট এবং খোদেজা আক্তার (আম) ২২ হাজার ৬১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সেনবাগ উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী কাজি মফিজুর রহমান (কাপ পিরিচ) ৩৬হাজার ৩৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ প্রার্থী বাহার উল্যা বাহার (ছাতা) পেয়েছেন ২২ হাজার ৮৩২ ভোট। এখানে ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত মাওলানা আবদুল মালেক (মাইক) ৪৩ হাজার ৮৯৭ ভোট এবং শাহীন আক্তার কানন (আম) ৭৭ হাজার ৪৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রাজনৈতিক সংবাদ