দশ বছরে চলমান নোয়াখালী : শুধু প্রশংসা নয়, এবার সহযোগীতা চাই
আপনাদের উদ্যোগ ভালো। আমি/আমরা প্রতিদিনই একবার আপনাদের সাইট খুলে থাকি। দূরে বসে12 হলেও এলাকার খবরাখবর জানতে পারছি। আপনাদের ধন্যবাদ। এরকম অসংখ্য প্রসংশা কিংবা শুভেচ্ছায় আমরা সিক্ত হচ্ছি প্রতিনিয়তই। পাঠকদের এমন ভালো বাসায় চলমান নোয়াখালী নয় বছর পেরিয়ে এখন দশ বছের। অনলাইনেও আমরা চার বছর পূর্তির দ্বার প্রান্তে। এই দীর্ঘ সময়ে আমাদের পথচলায় যারা সহযোগীতার হাত প্রসারিত করেছেন লেখা কিংবা বিজ্ঞাপন দিয়ে তাঁদের প্রতি কতৃজ্ঞতা। তবে; শুধু প্রশসংসা নয় আগামির পথচলায় আমরা চাই আর্থিক সহযোগীতাও। এই নিরিখেই নিচের চিঠি।
প্রিয় সহজন,
সালাম ও  শুভেচ্ছা ।
নোয়াখালী অঞ্চলের তথ্যনির্ভর পত্রিকা-  এ শ্লোগানকে সামনে রেখে ২০০৩ সালের ৩০ এপ্রিল চলমান নোয়াখালী’র  যাত্রা শুরু হয়েছিলো। প্রকাশনার শুরু থেকেই চলমান নোয়াখালী চেষ্টা করছে জেলার দরিদ্র ও বঞ্চিত মানুষের অধিকার এবং জীবনসংশ্লিষ্ঠ ইস্যুগুলোকে সংবাদপত্রের পাতায় স্থান করে দিতে। পাশাপাশি মানবাধিকার, নারী  উন্নয়ন, গ্রামীণ জীবন-জীবিকাসহ এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের খাতগুলোকে চিহ্নিত করে তা নীতি নির্ধারণী মহলের নজরে আনতে সবসময় সচেষ্ট ছিলো।
এভাবেই আমরা  নয়টি  বছর পার করে আমরা ১০ বছরে পদার্পন করেছি । এই সময়ের মধ্যে মুদ্রন মাধ্যমের পাশাপাশি অনলাইনেও  প্রকাশিত হচ্ছে চলমান নোয়াখালী। এ দীর্ঘ পথ চলায় আপনি/আপনারা আমাদের পাশে ছিলেন এবং  গ্রহণ করেছেন; এটি আমাদের সব’চে বড় পাথেয়। আমরা আগামিতে আরো সরব হতে চাই সমাজ ও সামাজিক বিষয়গুলো নিয়ে। সাপ্তাহিক চলমান নোয়াখালীর নয়  বছর পূর্তি উপলক্ষ্যে অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি সমর্থক বিভিন্ন বিষয় দিয়ে আমরা নতুন কলবরে সাজাতে চাই বর্ষপূর্তি সংখ্যাকে। আগামি ২৬ মে প্রকাশিতব্য এই বিশেষ সংখ্যায় আমরা প্রান্তিক পর্যায়ে আমরা নোয়াখালী জেলার ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ, অর্থনৈতিক সম্ভাবনার নানান দিক, কৃষি সম্ভাবনা, চরাঞ্চলের খাসজমি ব্যবস্থাপনা, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, সমাজভিত্তিক চাষাবাদ, জলবায়ু পরিবর্তন- অভিযোজন, শহর ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় জনপরিসরে তুলে ধরতে চাই।  আমাদের উদ্যোগ সফল করতে চাই আপনার সহযোগীতা।
প্রকাশিতব্য বিশেষ সংখ্যায় আমরা আপনার কিংবা আপনার প্রতিষ্ঠানের একটি শুভেচ্ছা বিজ্ঞাপন  প্রত্যাশা করছি। আমরা বিশ্বাস করি, আপনার/প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপন আমাদের আয়োজনকে  আরো বেশি  অর্থবহ করে তুলবে নিঃসন্দেহে।
চলমান নোয়াখালীর পথচলায় আপনার সহযোগিতা আগামিতেও অবিচল থাকবে, এটাই  আমাদের  প্রত্যাশা।

শুভেচ্ছাসহ
রুদ্র মাসুদ
সম্পাদক ও প্রকাশক

বিজ্ঞাপনের হার
১। পূর্ণ পৃষ্ঠা   ---------------------- ৩০,০০০/=
২। অর্ধ পৃষ্ঠ   -----------------------১৫,০০০/=
৩। সিকি পৃষ্ঠা -----------------------১০,০০০/=

পৃষ্ঠা সাইজ- ১৬‘‘/১১‘‘

বিশেষ প্রতিবেদন