নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ
11
চ.নো.রিপোর্ট-
বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভির নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মাববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, দৈনিক নয়া সংবাদের সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী বক্তব্য রাখেন। এসময় বক্তারা অভিলম্বে সাংবাদিক সোহাগের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
পরে সাংবাদিকরা জেলা প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম ও পুলিশ সুপার হারুন উর রশিদ হাজারীর কাছে পৃথক দুটি প্রতিবাদলিপি প্রদান করেন।
উল্লেখ্য : গত মঙ্গলবার দুপুরে পেশাগত দায়িত্ব পালন কালে আকবর হোসেন সাহাগকে শহরের  প্রাইম হাসপাতালের কতিপয় কর্মচারি ও কতৃপক্ষের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা শারিরিকভাবে লাঞ্চিত করে। এ ঘটনায় হাসপাতালের ম্যানেজার মোঃ সুমন, হিসাব রক্ষন কর্মকর্তা মো: সেলিম, কর্মচারী কবির ও সুফিসহ আরো ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে তিনি থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার রাতে পুলিশ হাসপাতালের ম্যানেজার মোঃ সুমনকে গ্রেফতার করে। সোহাগ অসুস্থ অবস্থায় বর্তমানে নোয়খালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিশেষ প্রতিবেদন