নোয়াখালীতে বিএনপির গণঅনশন
11
নিজস্ব রিপোর্ট,
চলমান নোয়াখালী ডট কম-
দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়ের এবং জেল হাজতে প্রেরণের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রোববার নোয়াখালীতে গণঅনশ কর্মসূচী পালন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠন। নোয়াখালী পৌর মিলনায়তনে এবং নোয়াখালী টাউন হলে বিএনপির দুই গ্র“প আলাদা আলাদাভাবে এই কর্মসূচী পালন করেন।
নোয়াখালী পৌর মিলনায়তনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে তাঁর অনুসারীরা সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অনশন করে। এসময় শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছের, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল মোতালেব আপেল, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফেজ, জাহাঙ্গীর আলম কালা, শহর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি, জামাল উদ্দিন, শহর যুবদলের সাধারণ সম্পাদক মনির উদ্দিন, ছাত্রদলের ফরহাদ চৌধুরী চয়ন, এস.এম নিজাম সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহানের অনুসারীরা নোয়াখালী টাউন হলে গণঅনশন কর্মসূচী পালন করেন। এতে বক্তব্য রাখেন সুবর্নচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আব্দুর রহিম, সদর উপজেলা বিএনপির সেক্রেটারী মাহবুব আলমগীর আলো, শহর বিএনপির সহ-সভাপতি সহিদুল ইসলাম কিরন, জেলা জাসাস সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস, যুবদল নেতা ভিপি জসিম, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান প্রমুখ।
বিশেষ প্রতিবেদন