সুবর্ণচরে ৮১ ওয়ার্ডে আওয়ামীলীগের তৃণমূল সম্মেলন সম্পন্ন
11
স্টাফ রিপোর্টার
চলমান নোয়াখালী ডট কম-
নোয়াখালীর সুবর্নচরে আওয়ামীলীগের তৃণমূল সম্মেলন সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার পৃথক পৃথকভাবে চর আমান উল্যা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠানের মধ্যদিয়ে উপজেলার ৮১টি ওয়ার্ডে তৃণমূল সম্মেলন সমাপ্ত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।
সম্মেলনে সুবর্নচর উপজেলা ও চর আমান উল্যা ইউনিয়ন আওয়ামীলীগের পাশাপাশি জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে নয়টি ওয়ার্ডে উপস্থিত থেকে কমিটি গঠন করেন।
নয়টি সমম্মেলনে জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মমিন বিএসসি, আবু তাহের, আব্দুল ওয়াদুদ পিন্টু, আলী আকবর সেলিম, সামছুদ্দিন জেহান, নুরুল আমিন রুমি প্রমুখ। এছাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট এটিএম মহিব উল্যা, সাধারণ সম্পাদক এডভোকেট ওমর ফারুক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া এবং সাধারণ সম্পাদক খবির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একরামুল করিম চৌধুরী এমপি বলেন, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার মাধ্যমে সরকারের উন্নয়নের সুফল জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে হবে। পাশাপাশি বিরোধীদলের ধ্বংসাত্মক রাজনীতি সম্পর্কে জনগণকে সচেতন করে আওয়ামীলীগের প্রতি জনগণের আস্থা গড়ে তুলতে হবে।
জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মমিন বিএসসি বলেন, বৃহস্পতিবার চরআমান উল্যা ইউনিয়নের ৯ ওয়ার্ডের সম্মেলনের মধ্যদিয়ে সুবর্নচর উপজেলার নয়টি সাংগঠনিক ইউনিয়নের ৮১টি ওয়ার্ডে আওয়ামীলীগের তৃণমূল সম্মেলন সমাপ্ত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় পরবর্তীতে ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনের তারিখ নির্ধারিত হবে।
বিশেষ প্রতিবেদন