সেনবাগ সংবাদদাতা-
বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে সামিনা আক্তার (৪) নামে এক শিশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কালারাইতা গ্রামের আন্তার বাড়িতে। সামিনা ওই গ্রামের আবদুল মতিনের মেয়ে। তার মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে আসে।স্থানীয় স্কুল শিক্ষক জামাল হোসেন কচি বলেন, শনিবার সন্ধ্যায় উপজেলার কালারাইতা গ্রামের সামিনা আক্তার (৪) বাড়ির উঠানে খেলা করার সময় বিদ্যুতের সাইট লাইনের ছেঁড়া তারে পা জড়িয়ে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সামনিার মর্মান্তিকভাবে মৃত্যু হয়।







