স্টাফ রিপোর্টার,
চলমান নোয়াখালী ডট কম-
নিখোঁজ ইলিয়াছ আলীকে ফিরিয়ে দেওয়া এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে রোববার নোয়াখালী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বিকেল পাঁচটায় শহরের পৌর বাজার থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস, জাসাসের সভাপতি লিয়াকত আলী, বিএনপি নেতা মো. আবু হানিফ, ভিপি জসিম উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।
সমাবেশে বক্তারা অভিলম্বে নিখোঁজ ইলিয়াছ আলী ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বলেন, ইলিয়াছ আলীকে গুম করে এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে এই সরকারের শেষ রক্ষা হবে না। অচীরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলার মানুষ এই স্বৈরাচারী সরকারের পতন ঘটনাবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটায় পৌর বাজার থেকে বিএনপি নেতা মাহবুব আলমগীরের নেতৃত্বে মিছিল শহরের টাউনহলের মোড়ে এলে পুলিশি বাধার সন্মূখীন হয়। মিছিলকারীরা শান্তিপূর্ণভাবে ফিরে গিয়ে একই স্থানে সমাবেশ করেন।