বেগমগঞ্জে পোনা বিক্রেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার-১
স্টাফ রিপোর্টার,
চলমান নোয়াখালী ডট কম-
নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে ধারালো কোদালের কোপে বজল (৩২) নামে এক পোনা মাছ বিক্রেতাকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হাজিপুর ইউনিয়নের উত্তর হাজিপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত বজলের রহমান বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট উপজেলার বেলঘর গ্রামে। এ ঘটনায় ঘাতক  ইব্রাহিম খলিল (২৭)কে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
এলাকাবাসী ও বেগমগঞ্জ মডেল  থানা পুলিশ জানায়, বজলের রহমান মাছের পোনা বিক্রি করে ফিরছিলো। এসময় উত্তর হাজিপুর গ্রামের ফজলুল হকের পুত্র ইব্রাহিম জমি থেকে কাজ করে বাড়ি ফেরার বজলের রহমানের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাদানুবাদ হয়। এক পর্যায়ে ইব্রাহিম তার হাতে থাকা ধারালো কোদাল দিয়ে  বজলের মাথায় কোপ দেয়। এতে মারাতœক আহত অবস্থায় বজলকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে বিকাল সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার পরপরই স্থানীয় লোকজন ইব্রাহিম খলিলকে আটক করে বেগমগঞ্জ মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদশক (এসআই) কমল কৃষ্ণ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত ইব্রাহিমও থানায় রয়েছে।

চলতি সংবাদ