বেগমগঞ্জে সাব রেজিষ্টারের অনিয়ম, দূর্নীতি ও অপসারনের দাবিতে দলিল লেখক ও ভেন্ডার সমিতির অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
স্টাফ রিপোর্টার,
চলমান নোয়াখালী ডট কম-
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা সাব-রেজিষ্টার মোশারফ হোসেন চৌধুরীর অনিয়ম, দূনীতি ও অপসারনের দাবিতে সাব-রেজিষ্টারের কার্যালয় ঘেরাও করে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতি শুরু করেছে উপজেলা দলিল  লেখক ও ভেন্ডার সমিতি। রোববার সকাল ১০টা থেকে তাঁদের এই কর্মসূচী শুরু হয়।
বেগমগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি শামছুদ্দিন সোহেল জানান, সাব রেজিস্টার মোশারফ হোসেন দুই মাস পূর্বে এখানে যোগদানের পর থেকেই কোনো ধরণের নিয়ম নীতির তোয়াক্কা না করে আর্থিক চাহিদা পূরনের জন্য দলিল লেখকদের অশ্লীল ভাষা ও অহেতুক হয়রানী করছেন। তাঁর এমন আচরনের জন্য দলিল লিখক ও ভেন্ডারবৃন্দ বৃহস্পতিবার এক বৈঠকে সমিতির সকল সদস্য সাব রেজিস্টার মোশারফ হোসেন চৌধুরীর নানা অনিয়ম,দূর্নীতি ও অসৌজন্যমূলক আচরনের কারেণ ক্ষোভ প্রকাশ করেন এবং এ কর্মকর্তার অপসারন না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করার ঘোষনা সিদ্ধান্ত গ্রহণ করেন। এজন্যই রবিবার সকাল থেকে দলিল লেখক ও ভেন্ডার সমিতির সকল সদস্য অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন।
এ ব্যাপারে সাব-রেজিষ্টার মোশারফ হোসেন চৌধুরী তার  বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল এ সকল অপপ্রচার চালাচ্ছে।
চলতি সংবাদ