সুবর্ণচরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত
11
স্টাফ রিপোর্টার,
চলমান নোয়াখালী ডট কম-
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮২ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বঙ্গবন্ধু মঙ্গমাতার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রতিযোগীতা শেষে বুধবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ চরজব্বর সরকারী প্রাথমিক বিদ্যালয় কে ১-০ গোলে পরাজিত করে মোহাম্মদপুর ইউনিয়নের চর আকরাম উদ্দিন রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল জয় লাভ করে  ও ৫নং চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা প্রাথমিক বিদ্যালয় কে ২-০ গোলে হারিয়ে চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের বালক দল জয় লাভ করে।
উপজেলা পরিষদ মাঠে খেলা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ গোলামুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম খায়রুন আনম চৌধুরী সেলিম, বিশেষ অতিথি ছিলেন চরজুবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী, চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা ফিসার আব্দুর রব, সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি লিটন চন্দ্র দাস।
প্রধান অতিথি বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখা পড়ার পাশা-পাশি ছাত্র/ছাত্রীদের খেলাধূলার প্রতি উৎসাহিত করার জন্য প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে এ গোল্ডকাপ টুর্ণামেন্ট চালু করেছে। কঁচি/কাঁচা শিশুদের চমৎকার  খেলা দেখে আমরা মুগ্ধ আশা করি ভবিষ্যতে আর ও ভালো খেলবে। সর্ব শেষ বিজয়ী ও বিজিতদের হাতে ট্রপি তোলে দেন অতিথিবৃন্দ।
বিশেষ প্রতিবেদন