স্টাফ রিপোর্টার,
চলমান নোয়াখালী ডট কম-
নোয়াখালীতে ইভটিজিংয়ের দায়ে নুরউদ্দিন (১৮) নামে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাদের কালাদরাপ ইউনিয়নের খলিফারহাট এলাকায় মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই রায় দেন। দন্ডপ্রাপ্ত নুরউদ্দিন ওই ইউনিয়নের রামহরিতালুক গ্রামের আবদুর রাজ্জাকের পুত্র।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম চৌধুরী জানান, দন্ডপ্রাপ্ত যুবক নুরউদ্দিন দীর্ঘদিন ধরে খলিপারহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর একছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে ছাত্রীর অভিবাবকেরা ওই যুবকের পরিবারের লোকজনের কাছে বিচার দিলে সে আরো বেপরোয়া হয়ে ওঠে।
এর পর তাঁরা বাধ্য হয়ে মঙ্গলবার সকালে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ দুপুরে অভিযান চালিয়ে খলিপারহাট এলাকা থেকে নুর উদ্দিনকে গ্রেপ্তার করে। এসময় ঘটনাস্থলে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার আবদুর কাদের উপস্থিত স্বাক্ষী-প্রমাণের ভিত্তিতে নুরউদ্দিনকে চার মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন। রায়ের পর নুরউদ্দিনকে সুধারাম থানার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।