চাকুরি জাতীয়করণের দাবিতে নোয়াখালীতে ইউনিয়ন পরিষদ সচিবদের মানববন্ধন
11
স্টাফ রিপোর্টার,
চলমান নোয়াখালী ডট কম-
চাকুরি জাতীয়করণ ও দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় উন্নীতকরণের দাবীতে নোয়াখালীতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে ইউনিয়ন পরিষদের সচিবরা। সোমবার নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতি (বাপসা) নোয়াখালী শাখার উদ্যোগে এ কর্মসূচীতে জেলার ৮৯ টি ইউনিয়নের সচিববৃন্দ অংশগ্রহণ করে।
সোমবার সকাল ১১টায় দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে ইউপি সচিবরা ঘণ্টাব্যাপি মানববন্ধন করেন। এসময় জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন হেলাল, সাবেক সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আ.ন.ম সেলিম ও উপজেলা কবিরহাটের সভাপতি আবদুল কাইয়্যূম, চাটখিলের সভাপতি মোস্তাফিজুর রহমান, কোম্পানিগঞ্জের সভাপতি কামাল উদ্দিন, সেনবাগের সভাপতি গোলাম মাওলা সেলিম, সোনাইমুড়ির সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন আফসারি, বেগমগঞ্জের উপজেলা সাধারণ সম্পাদক আবুল কালাম, সদরের কোষাধ্যক্ষ মো. হাসান ও জেলা কমিটির সদস্য সুবর্ণা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন দেশের কর্মরত  সচিবরা নিয়মিত বেতন ভাতাদি না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন। তাদের না আছে চাকুরির নিশ্চয়তা, না আছে পেনশন। স্থানীয় সরকারের অধিনস্ত অন্য প্রতিষ্ঠানের মত ইউপি সচিবদের চাকুরী জাতীয়করণসহ দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় উন্নিতকরণের দাবি জানানো হয়। তা না হলে জবাবদিহিতা ও ডিজিটাল বাংলাদেশ ও রূপকল্প এবং ইউনিয়ন পরিষদ আইন বাস্তবায়ন সম্ভব নয়।
বিশেষ প্রতিবেদন