নোয়াখালীর তিন উপজেলার ২৪ জন বিক্রয়কর্মী পেলেন প্রথম আলোর রেইনকোট
11
স্টাফ রিপোর্টার,
চলমান নোয়াখালী ডট কম-
নোয়াখালীর তিনটি উপজেলার ২৪ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে মঙ্গলবার (৩ জুলাই) প্রথম আলোর পক্ষ থেকে রেইনকোট দেওয়া হয়েছে। বিক্রয়কর্মীরা রেইনকোট পেয়ে বেজায় খুশি হন। এসময় তাঁরা প্রথম আলোর বিক্রি আরো বাড়িয়ে দেওয়ার প্রতিশ্র“তি দেন।
কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের পরিবেশক জাফর উল্লার সঙ্গে কর্মরত ১১ জন, সোনাইমুড়ী উপজেলার পরিবেশক মোস্তাফিজুর রহমান স্বপনের সঙ্গে কর্মরতন ৫ জন ও বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের পরিবেশক মো. আলাউদ্দিনের সঙ্গে কর্মরত ৭ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়।
রেইনকোট বিতরণকালে স্ব স্ব পরিবেশকেরা ছাড়াও প্রথম আলোর বিতরণ বিভাগের বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক আতিকুর রহমান ও নোয়াখালী জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
কোম্পানীগঞ্জের বসুরহাটে রেইনকোট হাতে পেয়ে বিক্রয়কর্মী আবদুল হক বলেন, এতদিন বৃষ্টিতে ভিজে পত্রিকা বিক্রি করতে হত। এখন আর সে কষ্ট হবে না। তিনি আরো বলেন, প্রথম আলোর সবকিছুই ভাল। এর আগে একটি শার্ট পেয়েছিলেন। যা টানা পাঁচ বছর গায়ে দিয়েছেন। তবুও পুরনো মনে হয় না। কিন্তু একই সময় অন্য পত্রিকা শার্ট দিলেও তা অল্প কয়েকদিনেই নষ্ট হয়ে গেছে।

বিশেষ প্রতিবেদন