সুবর্ণচরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা
11
লিটন চন্দ্র দাস, সুবর্ণচর-
‘‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফলের গাছ লাগান’ এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীর সুবর্নচরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা। মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা পরিষদরে সহযোগীতায় সুবর্নচর উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম।
মেলা উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় বণাঢ্য শোভাযাত্রা বের হয়। সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ গোলামুর রহমানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক শ্রীনিবাস দেবনাথ, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শহিদ সারওয়ার্দী,মহিলা ভাইসচেয়ারম্যান মুন্নি আহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, চেয়ারম্যান হাজী মোশারেফ হোসেন, চেয়ারম্যান এনায়েত উল্যাহ বাবুল, চেয়ারম্যান আবুল বাশার মঞ্জু প্রমূখ। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ৩৫ জন উপকারভোগীর মাঝে ১টি করে স্প্রে মেশিন বিতরণ করা হয়।
কর্মসূচী/অনুষ্ঠান ও প্রবাসের খবর