লক্ষ্মীপুর ১৬ জুলাই-
লক্ষ্মীপুরে রমজানকে সামনে রেখে সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত বিশেষ অভিযান চালিয়ে ফরমালিনযুক্ত খেজুরসহ এক ব্যাবসায়ীর কাছ থেকে প্রায় ৫০০০ কেজি (১৫০ বস্তা) খেজুর জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
জেলা শহরের থানা রোডের মেসার্স নুরুল ইসলাম কাজীর গুদামে থাকা বস্তাভরা খেজুরে ফরমালিন যুক্ত থাকায় ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুকতাদিরুল আহমদ এসব খেজুর জব্দ ও এ জরিমানা আদায় করেন।
পরে খেজুরগুলো রহমত খালী খালে ফেলে দেওয়া হয়। এসময় অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এন ডি সি আনোয়ারুল হালিম,পৌরসভার স্যানেটারী পরিদর্শক ফজলে রাব্বানী প্রমুখ। জব্দকৃত খেজুর গুলোর বাজার মুল্য প্রায় ৩লাখ টাকা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা ।