নোয়াখালীতে লিবিয়া ফেরৎ অভিবাসী শ্রমিকদের বিক্ষোভ, মানববন্ধন
11
স্টাফ রিপোর্টার,
চলমান নোয়াখালী ডট কম, ১৮ জুলাই-
গৃহযুদ্ধের কারণে লিবিয়া থেকে ফেরৎ আসা অভিবাসী শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুর্নবাসনের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কয়েকশ লিবিয়া ফেরৎ শ্রমিক।  বুধবার নোয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন লিবিয়া ফেরৎ নোয়াখালীর বাসিন্ধা মো. জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদুল ইসলাম, মো. বাবর হোসেন, মোশারেফ হোসেন, মো. ইউসুফ প্রমুখ। বক্তারা এসময় লিবিয়া ফেরৎ সকল বাংলাদেশীর ন্যায্য পাওনা ক্ষতিপূরণ প্রদান ও লিবিয়ায় পুনরায় পাঠাতে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মানবন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

চলতি সংবাদ