স্টাফ রিপোর্টার,
চলমান নোয়াখালী ডট কম-
নোয়াখালীর সদর উপজেলায় নবম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে রায়হান (২০) নামের এক যুবককে আড়াই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এ সাজা প্রদান করে এবং কারাগারে প্রেরণের জন্য সুধারাম থানা পুলিশের কাছে সোপর্দ করে।
সাজাপ্রাপ্ত রায়হান উপজেলার বিনোদপুর ইউনিয়নের নলপুর গ্রামের আবদুর রহিমের ছেলে। বুধবার বিকালে তাকে নোয়াখালী কারাগারে প্রেরণ করা হয়।
ভ্রাম্যমান আদালত ও সুধারাম মডেল থানা পুলিশ সুত্রে জানা যায়, নলপুর গ্রামের রাইস মিল চালক রায়হান প্রায়ই স্কুলে যাওয়া আসার পথে নলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী এক কিশোরীকে উত্যাক্ত করে আসছে। এনিয়ে ছাত্রীটি বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকের কাছে বিচার দিলে রায়হান ক্ষুব্ধ হয়। বুধবার ঐ ছাত্রী স্কুলে যাওয়ার পথে রায়হান সাঙ্গপাঙ্গদের নিয়ে ছাত্রীর সাথে অশালীন আচরণ করে এবং তাঁর বিরুদ্ধে বিচার দেওয়ার ছাত্রীর বিচার দাবি করে। এনিয়ে স্থানীয় লোকজন একত্রিত হয়ে ধাওয়া করলে সাঙ্গপাঙ্গরা পালিয়ে গেলেও রায়হানকে আটক করে সুধারাম মডেল থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রায়হানকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাকে আড়াই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান এবং সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম চৌধুরী সাজা প্রদান এবং কারাগারে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেন।