
চলমান নোয়াখালী ডট কম-
নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন এক্স স্টুডেন্ট ফোরামের (ইএসএফ) উদ্যোগে শুক্রবার ঢাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উত্তরার মমতাজ মহলে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ (মার্কেটিং ডেভলোপমেন্ট) চেয়ারম্যান ও টিম সোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইন্ট্রাম্যাক্স গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক এ টি এম এনায়েত উল্যাহ, প্রাক্তন ছাত্র নেতা মিজানুর রহমান (মিজান), আনোয়ার হোসাইন, মন্টু মিয়া প্রমুখ।







