সোনাইমুড়ীতে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত
বেলাল হোছাইন ভূঁইয়া-
সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬-৯৭ ইং ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্টিত11 হয়েছে। মঙ্গলবার দুপুরে সোনাইমুড়ী বাজারের  রৌওশন কমিউনিটি সেন্টারে এ পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান পরিচালনা করেন সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের  শিক্ষক আজাদ উদ্দিন বিপ্লব। ১৯৯৬-৯৭ ইং ব্যাচের সাবেক শিক্ষার্থী রৌশন কমিউনিটি সেন্টারের স্বত্তাধিকারী নিজাম উদ্দিন নান্নু, দেলোয়ার হোসেন, ডাক্তার স্বপন দাস, প্রবাসী কাজী শরীফ রতন, কোরিও গ্রাফার সুমন, ইঞ্জিনিয়ার হাছান, স্বপন, প্রফেসার আমজাদ হোসেন বাবলুর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক , ব্যবসায়ী, সাংবাদিক, প্রবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ২ শতাধিক প্রতিনিধি এতে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ঈদ পূণর্মিলনী র‌্যালিটি রওশন কমিউনিটি সেন্টার থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
কর্মসূচী/অনুষ্ঠান ও প্রবাসের খবর