সুবর্ণচরে ফরমালিন যুক্ত মাছ বিক্রির দায়ে জরিমানা
লিটন চন্দ্র দাস, সুবর্ণচর-
নোয়াখালীর সুবর্ণচের ফরমালিন যুক্ত মাছ বিক্রির দায়ে ৩ জন মাছ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ১০ ঘটিকার সময় উপজেলার চরবাটা খাসের হাট বাজারে নির্বাহী ম্যাজিষ্টেট সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল আহছান তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, মাছে ফরমালিন বিরোধী অভিযানের পরিচালনার অংশ হিসেবে চরবাটা খাসের হাট মাছ বাজারে ডিজিটাল মেশিন এর মাধ্যমে পরীক্ষা করে ৩ মাছ ব্যবসায়ীর কাছে প্রায় ৪০ কেজির মত ফরমালিন মিশানো মাছ পাওয়া যায়। ফরমালিন যুক্ত মাছ বিক্রির অপরাধে ৩ মাছ ব্যবসায়ী কে ৩ হাজার টাকা জরিমানা এবং মাছ গুলো কেরোসিন মিশিয়ে মাটিতে পূতে ফেলা হয়। ভ্রাম্যমান আদালত কে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুফি আহম্মেদ ও চরজব্বর থানা পুলিশ।
চলতি সংবাদ