অগ্নিদগ্ধ হয়ে ফরহাদ মজহার এর বড়ভাই কবি ফারুক মোজ্জাম্মেল হকের মর্মান্তিক মৃত্যু
স্টাফ রিপোর্টার,
চলমান নোয়াখালী ডট কম-

কৃষি আন্দোলনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট গবেষক কবি ফরহাদ মজহারের বড় ভাই  নোয়াখালীর প্রবীন সাংস্কৃতিক সংগঠক ও কবি ফারুক মোজাম্মেল হক অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরন করেছেন। মঙ্গলবার সকালে11 নোয়াখালী পৌর এলাকার লক্ষ্মীনারায়নপুর এলাকার নিজ বাসায় চা বানাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয় বলে পারিবারিক সুত্রে জানা গেছে। তাঁর মৃত্যুর খবরে নোয়াখালী শহরে শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং এ বাসায় একা বসবাস করতেন।
পারিবারিক সুত্রে জানা যায়, পঞ্চাশের দশককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং তৎকালীন বাম ছাত্র রাজনীতির সক্রিয় সংগঠক কবি ফারুক মোজাম্মেল হক। কয়েক বছর পূর্বে তাঁর স্ত্রী মারা যান এবং দুই কন্যা সন্তানেরও বিয়ে দেওয়ায় তিনি বসায় একা বসবাস করতে। তাঁর দেখাশোনার দায়িত্ব ছিলো ফরহাদ মজহারের প্রতিষ্ঠান নয়াকৃশি আন্দোলনের কর্মী রাইসুল ইসলামের ওপর । গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে রাইসুল বাসায় গিয়ে দেখতে পান অগ্নিদগ্ধ অবস্থায় ফারুক মোজাম্মেলের মৃতদেহ পড়ে আছে রান্না ঘরে। চুলায় বসানো ছিলো তখনো।
মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে ফরহাদ মজহারসহ তাঁর অপর ভাইবোনেরা নোয়াখালীর বাসায় ছুটে আসেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী প্রেসক্লাব চত্বরে নামাজে জানাজা শেষে তাঁকে লক্ষ্মীনারায়নপুরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চলতি সংবাদ