স্টাফ রিপোর্টার,
চলমান নোয়াখালী ডট কম-
নোয়াখালীর সুবর্ণচরে হেলাল উদ্দিন (৩০) নামে এক যাত্রীবাহী মটরসাইকেলের চালকের লাশ উদ্ধার করেছে চরজব্বার থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার চর জিয়া উদ্দিন বাজার সংলগ্ন বাগ্যা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত হেলাল উদ্দিন উপজেলার চরআমান উল্যা ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের মনির আহম্মেদ ছেলে। এদিকে হেলালের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশ পাশের শত শত লোকজন লাশ দেখার জন্য থানার সামনে ভীড় করতে থাকে।
স্থানীয় সুত্র ও চরজব্বার থানা পুলিশ জানায়, রোববার রাত ৮টার দিকে সুবর্নচর উপজেলা পরিষদ হালিম বাজার থেকে একজন যাত্রী নিয়ে সে চর জিয়া উদ্দিনের দিকে যায় হেলাল উদ্দিন । সে থেকে তার কোন সন্ধান না পাওয়ায় সোমবার সন্ধ্যায় চরজব্বর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। তার পর থেকে বিভিন্ন জায়গায় খোজাখুজির পরও তাঁকে পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে চর জুবলী ইউনিয়নে চরজিয়া উদ্দিন বাজার সংলগ্ন বাগ্যা নদীতে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন চরজব্বর থানা কে জানালে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারেফ হোসেন তরফদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেলালের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে; পুলিশ তাঁর ব্যবহৃত মটর সাইকেলটি উদ্ধার করতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে মটরসাইকেল ছিনতাইয়ের জন্যই পরিকল্পিতভাবে হেলালকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় দুবৃত্তরা।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার মঙ্গলবার সন্ধ্যায় সমকালকে জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।