
চলমান নোয়াখালী ডট কম-
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক ডা. কাজী মাযহারুল ইসলাম দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নোয়াখালীতে বিএনপি ও এর সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী গণমিলনায়তন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চৌমুহনীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরবর্তীতে চৌমুহনী গণমিলনায়তন চত্বরে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আলী আকবর, মঞ্জুরুল আজিম সুমন জিএস, মাওলানা গোলাম কিবরিয়া, কামাল উদ্দিন, রইস উদ্দিন, নুরনবী চৌধুরী, রকিব চৌধুরী বাবু, নিজাম উদ্দিন জিএস, নুরুল আমিন, মোঃ সাহেদ, তমিজ উদ্দিন প্রমুখ।
সমাবেশ বক্তারা বলেন, জিয়া পরিবার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্তকারীরা জিয়া পরিবারের অনুগত ব্যক্তিদের বিরুদ্ধে হামলা-মামলা করে জিয়া পরিবার থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। বক্তারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে নিরপেক্ষ তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রসঙ্গঃ বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোশিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের দুই পক্ষের বিরোধের জের ধরে তিন চিকিৎসককের খুনের পরিকল্পনার ঘটনায় র্যাব ছয়জনকে গ্রেফতার করে গত ৩ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে তা গণমাধ্যমের কাছে তুলে ধরে। ড্যাবের মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন গ্রুপের সঙ্গে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. কাজী মাযহারুল ইসলাম দোলন গ্রুপের মধ্যে দন্ধ চলে আসছিলো।







