নোয়াখালীতে স্বাক্ষরতা দিবস পালিত
11
স্টাফ রিপোর্টার-
নোয়াখালীতে জেলা এবং উপজেলা পর্যায়ে স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে  শনিবার কোম্পানীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সকালে বসুরহাট পৌরসভায় র‌্যালী ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুব্রত রায়, উপজেলা সমবায় কর্মকর্তা বেদন হোসেন খান, রিসোর্স সেন্টারের ভারপ্রাপ্ত ইন্সপেক্টর মিসেস জ্যাকি প্রমূখ।
এছাড়া সুবর্নচর উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেষ হয়। উপজেলা  পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার খালিদ মেহেদী হাছানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদ সারওয়ার্দী। বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ ছালা উদ্দিন,অধ্যাপক বেলায়েত হোসেন, স্বপ্না রানী শীল, প্রধান শিক্ষক অসিৎ বরণ তালুকদার, প্রেমেশ চন্দ্র দাস, নিজাম উদ্দিন, অতুল চন্দ্র নাথ, এনজিও কর্মকর্তা জামাল উদ্দিন ছিদ্দিকি, মোহাম্মদ উল্যাহ আনসারী প্রমূখ।
চলতি সংবাদ