বেগমগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জেলা আওয়ামীলীগের বৈঠকে ক্ষোভ প্রকাশ : খুন, ডাকাতি, জুয়া আর মাদকের ব্যবসা চলছে প্রকাশ্যেই
স্টাফ রিপোর্টার,
চলমান নোয়াখালী ডট কম-
নোয়াখালীর বৃহত্তম উপজেলা বেগমগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় ক্ষোভ প্রকাশ করেছেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চৌমুহনী পৌরসভার মেয়র মামুনুর রশিদ কিরন। প্রকাশ্যে জুয়া এবং মাদক ব্যবসা বন্ধের জন্য জেলা প্রশাসনের নিষেধ  স্বত্তে¡ও বেগমগঞ্জে থানা তা মানতে রাজি নয়। থানা পুলিশকে বারবার অনুরোধ করলেও তারা এতে কর্ণপাত করেনা।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন উপজেলার আমান উল্যা পুর, জীরতলী, আলাইয়া পুর এবং ছয়ানী ইউনিয়নের বিএনপির অভ্যন্তরীন বিরোধে খুনের ঘটনা ঘটলেও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। বেগমগঞ্জ থানা পুলিশকে প্রকৃত আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেও তারা তা শুনতে রাজী নয়। গোটা উপজেলার বিভিন্ন বাজারে চলছে মাদকের ব্যবসা। চৌমুহনীতে চার স্থানে জুয়া চলে, লটারির নামে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশকে বললে পুলিশ শোনে না।
সভায় মামুনুর রশিদ কিরনের এমন বক্তব্যের পরপরই জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
এব্যপারে দৃষ্টি আকর্ষণ করা হলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল উল্যার দাবি যে কোনো এলাকার চাইতে বেগমগঞ্জের আইন শৃঙ্খলা ভালো। তাঁর মতে বাংলাদেশের কোনো এলাকায় অপরাধমুক্ত নয়, তারপরও মামুনুর রশিদ কিরন যখন যা বলেছেন তাঁর কথা গুরুত্ব সহকারে বিবেচনা করে অভিযান করা হয় বলে তিনি সমকালকে জানান। তাঁর দাবি গত এক সাপ্তাহে জুয়া খেলার অপরাধে অন্তত ১০জনকে গ্রেফতার করা হয়েছে।
চলতি সংবাদ