চ. নো. রিপোর্ট- সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার এবং স্থায়ী মুক্তি, যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানকের মিথ্যা মামলা ও হুলিয়া প্রত্যাহার এবং সাধারণ সম্পাদক মীর্জা আজমের মুক্তির দাবিতে নোয়াখালীতে স্মারকলিপি দিয়েছে যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গতকাল সোমবার নোয়াখালীর জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দেয়া হয়। সকাল ১১টায় নোয়াখালী জেলা যুবলীগের পক্ষে মোঃ নাসির উদ্দীন ও আহসান হাবিব হাসান স্বাক্ষরিত এ স্মারকলিপি হলে জেলা প্রশাসকের কার্যালয়ে তা গ্রহণ করা হয়। এছাড়া বেগমগঞ্জ, সোনাইমুড়ী, সেনবাগসহ সবক’টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে যুবলীগের উপজেলা কমিটির পক্ষ থেকে একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।






