নোয়াখালীতে সাংবাদিকদের সাথে বিটিএন’র মতবিনিময়

চ. নো. রিপোর্ট- নোয়াখালীতে শনিবার বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক- বিটিএন’র সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রান্তিক মানুষের কাছে তথ্য প্রযুক্তির মাধ্যমে সেবা পৌঁছাতে তৃণমূল পর্যায়ে টেলিসেন্টর প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। নোয়াখালী সাংবাদিক ইউনিটি কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করে বিটিএন’র স্থানীয় সহযোগি প্রতিষ্ঠান পার্টিসিপেটরি রিসার্চ এন্ড এ্যাকশন নেটওয়ার্ক-প্রান। সভায় প্রান্তিক মানুষকে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, প্রাকৃতিক দূর্যোগসহ বিভিন্ন বিষয়ে ধারণা এবং তথ্য প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে টেলিসেন্টার কিভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা করেন বিটিএন’র প্রধান সমন্বয়কারী মাহমুদ হাসান। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সামাজিক সংগঠন, সাংবাদিকদের সংগঠন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগানোর আহবান জানান বক্তরা। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রান’র নির্বাহী প্রধান নরুল আলম মাসুদ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাইফুল্যাহ কামরুল, এমজি বাবর, আশরাফ ছিদ্দিকী বাবু, মিজানুর রহমান প্রমুখ।

কর্মসূচী/অনুষ্ঠান ও প্রবাসের খবর