সোনাইমুড়ীতে ডাকাতের ছুরিকাঘাতে আহত বৃদ্ধার হাসপাতালে মৃত্যু

চ. নো. রিপোর্ট- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে সোমাবার রাতে সশস্ত্র ডাকাতদের হাতে ছুরিকাঘাতে আহত বুদ্ধ হাজি আবদুল করিম(৭০) বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার দেওটি ইউনিয়নের মুহুরীগঞ্জ বাজার সংলগ্ন দেওটি গ্রামের কাদির বটলারের বাড়িতে ১০/১৫ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতদল আব্দুল হামিদেও দুটি বিল্ডিংয়ের কলাপসিবল গেইট ও একটি টিনের ঘরের দরজা জোরপূর্বক ভেঙ্গে প্রবেশ করে সকলকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা- ও মুখ বেঁধে ফেলে। এসময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে বাড়ির অন্যান্য ঘর থেকে বের হয়ে এসে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে অবস্থা বেগতিক দেখে ডাকাতদল পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তার হামিদের বৃদ্ধ পিতা আব্দুল লতিফ(৬৫) জ্যাঠা হাজী আবুল করিম ও জ্যাঠাতো ভাই আহাম্মদ উল্যা(২৫) ও শাওন(১৮) কে ধারালো ছুরি দিয়ে পেটসহ শরীরের বিভিন্ন উপুর্যপুরি কুপিয়ে জখম করে। রাতেই আহতদের নোয়াখালী জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃদ্ধা হাজী আবদুল করিমের অবস্থার অবনতি দেখা দিয়ে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় অবশেষে বৃহস্পতিবার তার মৃত্যু হয়। এদিকে ডাকাতি ঘটনার ৪ দিন পরও পুলিশ ডাকাতদের গ্রেপ্তার করতে পারেনি।

চলতি সংবাদ