চ. নো. রিপোর্ট- নোয়াখালীর বিশেষ জজ আদালত গতকাল রোববার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেমকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় দুপুরে বিশেষ জজ মোহাম্মদ কাউছার আদালতে আতœসমর্পন করলে আদালত তাঁর জামিনের আবেদন না মঞ্জুর করে তাঁকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। আদালত সূত্রে জানা যায়, ল²ীপুুর জেলার রামগঞ্জ উপজেলার সাবেক এই নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল হাসেম বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার নির্দেশে টি,আর (বিশেষ) প্রকল্পের ৪৪ ল টাকা মূল্যের চাল আত্মসাতের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় দুর্র্নীতি দমন কমিশনের তদন্তে । এ ঘটনায় তত্ত¡াবধায়ক সরকারের সময়ে নোয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশনের দায়ের করা চাল আত্মসাত মামলায় তাঁকে ২নম্বর আসামি করা হয়। ওই মামলায় ইউএনও আবুল হাসেম (বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয়ে কর্মরত) ছাড়াও সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, প্রকল্প কর্মকর্তা পরিতোষ বাড়ৈ ও ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে আসামি করা হয়েছে। জানা যায়, মামলার প্রধান আসামি জিয়াউল হক জিয়া বর্তমানে জেলহাজতে, প্রকল্প কর্মকর্তা পরিতোষ বাড়ৈ বর্তমানে হাইকোর্ট থেকে জামিন প্রাপ্ত হলেও অপর আসামী ব্যবসায়ী দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন। আসামী পরে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবদুর রহমান, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম এবং দুর্নীতি দমন কমিশনের পে অ্যাডভোকেট সামছুদ্দিন মামলা পরিচালনা করেন।





