চ. নো. রিপোর্ট- নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস দিবস পালিত হয়েছে। গতকাল রোববার এ উপল্েয গণমাধ্যম বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থা ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) ও নোয়াখালী সাংবাদিক ইউনিটির যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা শহর মাইজদীতে সাপ্তাহিক নয়া সংবাদ কার্যালয়ে নোয়াখালী প্রেসকাবের সভাপতি আলমগীর ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, এমএমসি’র প্রোগ্রাম অফিসার আবু নাছের মঞ্জু, নোয়াখালী সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল্লাহ কামরুল, সাংবাদিক আব্দুর রহিম বাবুল, আব্দুশ শাকুর হান্নান প্রমুখ বক্তব্য রাখেন। পরে সংবাদ কর্মীদের একটি শোভাযাত্রা জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।






