সোনাইমুড়িতে ডাকাতির মালামাল লুট : কলেজ ছাত্রদলের সভাপতিসহ গ্রেফতার-২

চ. নো. রিপোর্ট- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সভাপতি প্রদীপ কুমার সাহার নেতৃত্বে থানা থেকে ১“শ গজ পশ্চিমে বাইপাস নামক স্থানে ডাকাতির মালামাল লটের ঘটনা ঘটেছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সোনাইমুড়ি কলেজ ছাত্রদলের সভাপতি ইব্রাহিম খলিল ভূঁইয়া ও ফিরোজ নামে দু জনকে গ্রেফতার করেছে। রোববার গ্রেফতারকৃত দু’জনকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরন করা হয়। সোনাইমুড়ী থানা পুলিশ সুত্রে জানা গেছে , ডাকাতি করা ৫০ হাজার টাকা, ৫ভরি স্বর্নালংকার, ৪টি দামী মোবাইলসেট নিয়ে চাটখিল উপজেলার সিংবাহুরা গ্রামের মীর মোশারফ হোসেনের পুত্র ফিরোজ উদ্দিন (২৫) শনিবার ঢাকার মিরপুর থেকে আলবারাকা বাসে উঠে নোয়াখালীর চাটখিলের উদ্দেশ্যে রওয়ানা করে। দুপুরে সোনাইমুড়ী বাইপাসে গাড়ীট আসামাত্রই আগে থেকে খবর পেয়ে পূর্ব থেকে উৎপেতে থাকা সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সভাপতি প্রদীপ কুমার সাহা, কলেজ ছাত্রদলের সভাপতি ইব্রাহিম খলিল ভূঁইয়া, চাটখিলের ছাত্রলীগের নেতা খোকনের নেতৃত্বে একটি গ্র“প ফিরোজ উদ্দিনকে বাস থেকে নামিয়ে মালামাল গুলো জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই মালামালগুলো নিয়ে তারা পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে বাইপাস থেকে থেকে ইব্রামি খলিল(৩০) ও ফিরোজ(৩২)নামে দু জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফিরোজ পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে ,মিরপুরের অজ্ঞাত স্থান থেকে শাওন নামে এক যুবক তাকে মালামাল গুলো চাটখিলে তার চাচা শিবলীর নিকট পৌছানোর জন্য পাঠায়। কিন্তুু বাইপাস নামকস্থানে গাড়ী আসা মাত্রই প্রদীপের নেতৃত্বে গ্র“পটি তার কাছ থেকে মালামাল গুলোর প্যাকেটটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এনিয়ে জানতে চাওয়া হলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম কাউছার চৌধুরী জানান, ডাকাতির মালামাল ভাগবাটোযারা কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে এবং চক্রটি ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকতে পারে। তাদের বিরুদ্ধে চাটখিল থানায় মামলা হয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃত দু জনকে সোনাইমুড়ী থানায় ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

চলতি সংবাদ