চ. নো. রিপোর্ট- সোমবার রাতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার রেহানিয়া ও জাহাজমারা থেকে মিলন (৩৩), ইউনুস (৩৫) ও করিম (৩৫) নামের তিন কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, শনিবার রাতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়ার বাড়িতে ২৫/২৬ জনের সশস্ত্র ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতরা গোলাম কিবরিয়ার ছেলে গোলাম মাওলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং নগদ ১৫ হাজার টাকা ও ১০ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এঘটনায় গোলাম মাওলার ছেলে গোলাম ফারুক বাদি হয়ে হাতিয়া থানায় মামলা দায়ের করলে হাতিয়া থানা পুলিশ সোমবার রাতে ৩ ডাকাতকে গ্রেফতার করে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রব জানান, গ্রেফতারকৃত ৩ ডাকাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোলাম কিবরিয়ার বাড়িতে ডাকাতির কথা স্বীকার করেছে। শীঘ্রই অন্যদের গ্রেফতার ও মালামাল উদ্ধার সম্ভব হবে।






