চ. নো. রিপোর্ট- নোয়াখালীর চৌমুহনী পৌর অডিটোরিয়ামে আজ বৃহস্পতিবার জামাত নেতা ও বাংলাদেশ মাদ্রাসা শিক পরিষদের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পূর্বঘোষিত মাদ্রাসা শিক সমাবেশ ঠেকাতে যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচী দেয়া হয়েছে। এনিয়ে চৌমুহনীতে জামাত এবং আওয়ামীলীগ মুখোমুখি অবস্থানে রয়েছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে পাল্টা কর্মসূচীর প্রস্তুতি হিসাবে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গতকাল বুধবার সন্ধ্যায় চৌমুহনী গণমিলনায়তন চত্বরে সমাবেশ করেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর নেতৃত্বাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক পরিষদের নোয়াখালী শাখার আহবায়ক মাওলানা আমিন উল্যা জানান, বৃহস্পতিবার চৌমুহনী পৌর অডিটোরিয়ামে মাদ্রাসা শিক পরিষদ নোয়াখালী শাখার উদ্যোগে শিক সমাবেশ আহবান করা হয়েছে। সমাবেশে সাবেক সংসদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এনিয়ে একসাপ্তাহ পূর্বে চৌমুহনী পৌরসভা থেকে অনুমতি নিয়ে ২ হাজার টাকা অডিটোরিয়াম ভাড়াও পরিশোধ করা হয়। পেশাজীবীদের সংগঠন হওয়ায় এনিয়ে কোন পোষ্টার, মাইকিং কিংবা দাওয়াতপত্রও করা হয়নি। কিন্তু হঠাৎ করেই গতকাল বুধবার যুবলীগের প থেকে একই স্থানে একটি সমাবেশ করার জন্য চৌমুহনী পৌরসভায় আবেদন করার পর পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠে। এনিয়ে সমঝোতার জন্য জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্যাহ’র কাছে সন্ধ্যা ৭টায় শিক পরিষদ নেতৃবৃন্দ বৈঠকে বসে। এরিপোর্ট লিখা পর্যন্ত (রাত পৌনে ৮টা) বৈঠক চলছিলো। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ উল্যা সমঝোতা বৈঠকের কথা স্বীকার করেন। এদিকে দেলোয়ার হোসেন সাঈদীর সমাবেশ ঠেকাতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বুধবার সন্ধ্যায় চৌমুহনী গণমিলনায়ত চত্বরে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বিােভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সামাবেশ থেকে আজ চৌমুহনী পৌর অডিটোরিয়ামে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশের কর্মসূচী ঘোষণা করা হয়। এনিয়ে জানতে চাওয়া হলে বেগমগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন মাসুদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশ করার জন্য যুবলীগের প থেকে চৌমুহনী পৌর অডিটোরিয়াম ভাড়া চেয়ে আবেদন করা হয়েছে। আজ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সেখানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশ চলবে। চৌমুহনী পৌরসভার সচিব জাকির হোসেন মাদ্রাসা শিক পরিষদকে ভাড়া দেয়ার কথা স্বীকার করে বলেন, একই সময়ে অন্য কাউকে একই অডিটোরিয়াম ভাড়া দেয়া যায়না বিধায় যুবলীগকে ভাড়ার অনুমতি দেয়া হয়নি। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, কোন পই তাদের কাছ থেকে অনুমতি নেয়নি। শিক পরিষদ সমাবেশের একটি লিফলেট দিয়েছে মাত্র। তবে উদ্বুদ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনী প্রস্তুতি নেয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নেয়া হবে। এসংক্রান্ত ম্যাসেজ উর্ধ্বতন কর্তৃপকে জানানো হয়েছে।






