চ. নো. রিপোর্ট- বিরোধীদলীয় চীপ হুইফ জয়নাল আবদিন ফারুক বলেছেন, পিলখনার নির্মম হত্যার যজ্ঞের ঘটনায় সেনাবাহিনী গঠিত তদন্ত কমিটি তাঁদের রিপোর্ট প্রকাশ করলেও সরকার গঠিত সচিব কমিটি এখনো তাঁদের তদন্ত রিপোর্ট জমা দিতে পারেনি। কালপেন করে সরকার তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করতে চাইছে। শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড়চারিগাঁও এশফাকুল হক মান্না আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন, বিএনপিকে বাহিরে রেখে সরকার সংসদকে অকার্যকর করতে চায়। এ কারণেই বিগত সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও চীপ হুইপের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন অসত্য অভিযোগ আনছে। তারা যতই ষড়যন্ত্রই করুক আমরা সংসদে যাব। এসব অন্যায়ের প্রতিবাদ করবো। জনগনের অধিকারের পে কথা বলবো। নবীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিন উল্লা, মোক্তার হোসেন, আমিন উল্লা বিএসসি, হুমায়ুন কবির হুমু প্রমুখ বক্তৃতা করেন। জয়নুল আবেদীন ফারুক বলেন, বিদ্যুৎ, গ্যাস, পানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যসহ নানা সমস্যা নিয়ে যখন দেশের মানুষ অতিষ্ঠ। তখন সরকার ওই সব সমস্যা সমাধানের দিকে না গিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কিভাবে ক্যান্টেমেন্টের বাড়ি বাড়ি থেকে বের করবে সে প্রক্রিয়া শুরু করেছে। আমরা মানববন্ধন কর্মসূচীর মধ্যদিয়ে রাজপথের আন্দোলন শুরু করেছি। শুরুতেই সারা দেশের মানুষ যে স্বতঃস্পূর্ততা দেখিয়েছে, তাতে সরকারের প্রতি সাধারণ মানুষের অনাস্থার প্রকাশ পেয়েছে। তিনি বলেন আন্দোলনের পাশাপাশি দলের পূর্নগঠনের কাজও চলবে। যোগ্য লোকদের নেতৃত্বে এনে আগামী দিনে দল পরিচালনার দায়িত্ব দেওয়া হবে।






