চ. নো. রিপোর্ট- গ্রামীণ নারীদের আতœ-কর্মসংস্থান সৃষ্টির লক্ষে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে হোগলা পন্য উৎপাদন কেন্দ্র। জনউদ্যোগে পরিচালিত এ হোগলা পণ্য উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠায় সহায়তা করছে বেসরকারী উন্নয়ন সংস্থা নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি-এনআরডিএস এর ক্ষুদ্র হস্তশিল্প উৎপাদক উন্নয়ন প্রকল্প। নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে শনিবার এ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন স্থানীয় ইউনিয়ন পরিদের চেয়ারম্যান আনোয়ার উল্যা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারী উন্নয়ন সংস্থা এনআরডিএস এর ুদ্র হস্তশিল্প উৎপাদক উন্নয়ন প্রকল্পের ম্যানেজার আ ন ম মিজানুর রহমান হোগলা পন্য উৎপাদন কেন্দ্রের উদ্যোক্তা আবুল বাশার, হোগলা পন্য উৎপাদনকারী নারী শ্রমিক হাজেরা খাতুন, রুবি বেগম। এনআরডিএস কর্তৃপ জানায়, নোয়াখালীর দণি পঞ্চিমাঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীর আয়ের সুযোগ তৈরীতে হোগলা পাতার পন্য বড় ধরণের ভূমিকা রাখতে পারে। আগে এসব এলাকায় হোগলা পাতার পন্য উৎপাদনের সাথে জড়িত একজন নারী শ্রমিক দৈনিক ২৫-৩০ টাকার বেশী আয় করতে পারতেন না। এখন থেকে হোগলা পণ্য উৎপাদন কেন্দ্রের মাধ্যমে প্রশিতি নারী শ্রমিকদের পে দৈনিক ৮০-১০০ টাকা আয় করা সম্ভব। প্রসঙ্গতঃ নোয়াখালীর দনি পশ্চিমাঞ্চলের জলাবদ্ধ ব্যাপক এলাকায় হোগলা পাতার আশাতীত উৎপাদন হওয়ায় এসব এলাকায় হোগলা নির্ভর ুদ্র শিল্পের উজ্জল সম্ভাবনা রয়েছে। আর এ সম্ভাবনাকে কাজে লাগাতে রয়্যাল ডেনিশ এ্যাম্বাসী এবং বেসরকারী সংস্থা এনআরডিএস স্থানীয় হোগলা চাষী, হোগলা পণ্য উৎপাদক ও উদ্যোক্তাদের নিয়ে সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে।






