নোয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চ. নো. রিপোর্ট- আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে নোয়াখালীতে বিএনপির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতি হয়েছে। ১ সেপ্টেম্বর সোমবার বিকালে জেলা বিএনপির উদ্যোগে নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দীন কামরান, নাসির উদ্দীন, ফিরোজ আলম মতিন, মাহবুব আলমগীর আলো, জাহঙ্গীর আলম কালা প্রমুখ। বেগমগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে কামাল উদ্দীন জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্যাহ আল বাকী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি কবির উদ্দীন, কেন্দ্রীয় যুবদল নেতা জহির উদ্দীন হারুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিএস মঞ্জুরুল আজিম সুমন, পৌর ছাত্রদলের সভাপতি রুস্তুম আলী প্রমুখ। এছাড়া চৌমুহনী কলেজ ছাত্রদলের সভাপতি রহমত উল্যা মিন্টুর সভাপতিত্বে ছাত্রদলের উদ্যোগে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক সংবাদ