চ. নো. রিপোর্ট- সদর উপজেলার জকসিন বাজারে গতকাল সোমবার সকালে প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর প্রেসকাবেরসহ- সভাপতি ও মান্দারীস্থ কবির পেপার হাউজের স্বত্তাধিকারী এম. জে আলমকে চাঁদার দাবীতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করেছে। আহত সাংবাদিক ও লক্ষ্মীপুর সদর থানা সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে বাঙ্গাখাঁ গ্রামের ইউসুফ, রাকিবসহ কিছু সন্ত্রাসীরা তার পত্রিকার হকার মিজানকে পত্রিকা বিক্রির জন্য নিষেধ করে। তারা হুমকি ধমকি দিয়ে বলে, পত্রিকা বিক্রি করতে হলে তাদেরকে ৩০ হাজার টাকা চাঁদা দিতে হবে। সোমবার সকালে ইউসুফকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে সে তার বাহিনী জকসিন বাজারের একটি ফলের দোকানের সামনে সাংবাদিক এম, জে আলমের ওপর হামলা চালায় এবং তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেই। এঘটনায় ল²ীপুর প্রেসকাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন তীব্র নিন্দা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান।






